এনজিওর কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে কর্মরত বেসরকারি গ্রাম উন্নয়ন সংস্থার (ভিডিএস) কার্যক্রম স্থগিত করে দিয়েছেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান। গতকাল সোমবার উপজেলা সদর সংলগ্ন বরুহা গ্রামে ওই সংস্থার কার্যালয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম চালানোর অভিযোগে তিনি (ইউএনও) এটির কার্যক্রম স্থগিতের লিখিত আদেশ দেন।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় নেত্রকোনা জেলা সদরের মদন সড়কে। ১৯৯৯ সালে সংস্থাটি টাকাপয়সা লেনদেনসহ বিভিন্ন কার্যক্রম করে আসছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি (এমআর) সনদ নেই ভিডিএসের। অথচ, সংস্থাটি ইতিমধ্যে লাখ লাখ টাকা গ্রাহকদের মধ্যে লেনদেন করেছে। ভিডিএসের নির্বাহী পরিচালক মো. আবুল কালাম কার্যক্রম স্থগিতের বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমার সংস্থা এনজিওবিষয়ক ব্যুরো থেকে থেকে সনদপ্রাপ্ত। এমআর সনদের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়েছে।’সাজিয়া জামান ওই এনজিওর কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি-প্রতিষ্ঠান অর্থনৈতিক লেনদেন করতে পারে না। ভিডিএসের সেই অনুমতিপত্র নেই।