এনজয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত এনজয় চাকমার লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় গতকাল সন্ধ্যায় মামলা হয়েছে। গত শনিবার খেদারমারা ইউনিয়নের মধ্যপাবলাখালী গ্রামে জনসংহতি সমিতির দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে সমিতির সংস্কারপন্থী বলে পরিচিত এম এন লারমা পক্ষের মিহির কান্তি চাকমা ও এনজয় চাকমা নিহত হন।