এনটিএমসির পরিচালক হলেন জিয়াউল আহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ছিলেন।
জিয়াউল আহসান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ২৮ এপ্রিল তিনি এনএসআইয়ের পরিচালক হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারা ট্রুপার।