এনটিভির কর্মীদের সঙ্গে এনবিআর কর্মকর্তার বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির কারওয়ান বাজারের কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের কথা-কাটাকাটি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।এনটিভির পক্ষ থেকে তেজগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, এনবিআরের একজন নারী কর্মকর্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান সুলতানা এ বানু অভিযোগ করেন, এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের একজন নারী সহকারী কমিশনারের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল বেলা ১১টার দিকে এনটিভির কার্যালয়ে আসে। তারা হিসাব বিভাগে ঢুকে দায়িত্বে থাকা কর্মকর্তার খোঁজ করে। তাঁকে না পাওয়া গেলে নারী সহকারী কমিশনার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একজনকে মারতে উদ্যত হন। পরে তাঁকে বিপণন বিভাগে নেওয়া হলে সেখানেও তিনি একজন কর্মকর্তার শার্টের কলার চেপে ধরেন। এরপর টেবিলে থাকা কম্পিউটার ও টেলিফোন সেট ছুড়ে ফেলে দেন।সুলতানা এ বানু অভিযোগ করেন, একপর্যায়ে তেজগাঁও থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এনবিআরের কর্মকর্তারা কাজ করে নিজে থেকে বের হয়ে যান।জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এনটিভিতে কর কার্যালয় থেকে একটি দল আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।এ ব্যাপারে জানতে চাইলে এনবিআরের সদস্য নাসির উদ্দিন গতরাতে প্রথম আলোকে বলেন, ‘আমরাও ঘটনাটি সম্পর্কে শুনেছি। আগামী রোববার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এনবিআরে ডাকা হয়েছে। তাঁদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ঘটনাটি ভুল-বোঝাবুঝি থেকে হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন।