এনডিএফবিডির কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) ১৬১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পঞ্চমবারের মতো আয়োজিত এনডিএফ বিডি জাতীয় সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, স্কুল ও মুক্ত বিতর্ক সংগঠনের শিক্ষক ও বিতার্কিকদের অংশগ্রহণে নতুন কমিটি নির্বাচন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এ কে এম শোয়েব নতুন কমিটির চেয়ারম্যান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি শাকিল মাহবুব মহাসচিব নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।