এনডিএমে যোগ দিলেন মাইলসের শাফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ব্যান্ড সংগীত দল মাইলসের শিল্পী শাফিন আহমেদ নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) উচ্চ পরিষদের সদস্য হয়েছেন। গতকাল শনিবার দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ তাঁকে এ মনোনয়ন দেন।
এনডিএমের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, শাফিন আহমেদ বৃহস্পতিবার প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলে যোগ দিয়েছেন।
হঠাৎ নতুন এই দলে কেন যোগ দিলেন—জানতে চাইলে শাফিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সংগীত অঙ্গনে কাজ করে অনেক কিছু দিয়েছি, আবার কিছু পেয়েছিও। এখন রাজনীতির অঙ্গনে কাজ করার ইচ্ছে থেকে এনডিএমে যোগ দিয়েছি। মনে হয়েছে এখানে থেকে কিছু করা যাবে।’
গত জানুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন নামে এ দল গঠিত। দলটির উদ্যোক্তা ও চেয়ারম্যান হলেন মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ। তিনি এর আগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ছিলেন। শুরুতে এনডিএমের মহাসচিব ছিলেন জাপার সাবেক নেতা এ টি এম গোলাম মাওলা চৌধুরী।