এনডিসি প্রতিনিধিদের বিআরআরআই পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রতিরক্ষা কোর্সের (এনডিসি) একটি প্রতিনিধিদল গতকাল সোমবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) পরিদর্শন করে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এয়ার ভাইস মার্শাল সানাউল হকের নেতৃত্বে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মালয়েশিয়া, মিসর, তানজানিয়া, শ্রীলঙ্কা, জর্ডান, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, যুক্তরাজ্য ও নাইজেরিয়ার ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা পরিদর্শনে অংশ নেন। বিআরআরআইয়ের মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস প্রতিনিধিদলকে স্বাগত জানান।