এনপিসি চেয়ারম্যানের সঙ্গে সাবের হোসেনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাঁচ দিনের সফরে চীনে রয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। সফরকালে গত সোমবার তিনি বেইজিংয়ে চীনা পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) চেয়ারম্যান ঝাং দেজিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা বিভিন্ন বৈশ্বিক ইস্যু ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। আইপিইউর প্রেসিডেন্ট উন্নয়নশীল দেশগুলোর পার্লামেন্টের সক্ষমতা উন্নয়নে চীনের সহায়তার প্রশংসা করেন। দুই নেতা বিশ্বে শান্তি এগিয়ে নিতে পার্লামেন্টগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে জোর দেন। বাংলাদেশ–চীন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়। বিজ্ঞপ্তি।