এনবিআরে আজ, বন মন্ত্রণালয়ে কাল বিভিন্ন পদে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইন্সপেক্টর/এপ্রেইজার/প্রিভেন্টিভ অফিসার/গোয়েন্দা কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা (অবজেকটিভ টেস্ট) আজ শুক্রবার সকাল ১০টা (নয়টা ২০ মিনিটের মধ্যে হলে প্রবেশ) থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা মহানগরের ৪২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন সহকারী প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষা কাল শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের হলরুম, পুরাতন বিমানবন্দর ভবন, তেজগাঁও, ঢাকা) অনুষ্ঠিত হবে। তথ্য বিবরণী।