এনবিআরের সাবেক চেয়ারম্যানকে অব্যাহতি দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অব্যাহতির বিষয়টি কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, গোলাম হোসেন এনবিআরের চেয়ারম্যান থাকা অবস্থাতেই ২০১৩ সালে এ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান করে দুদকের উপপরিচালক নাসির উদ্দিন অভিযোগটি নথিভুক্তির সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন।