এনসিটিএফের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) পিরোজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমীর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবরিনা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মকবুল হোসেন। শেষে নির্বাচন হয়। এতে তাহসান খান জেলা সভাপতি, নাবিল খান সাধারণ সম্পাদক, সহসভাপতি ফারিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা গাজী ও সাংগঠনিক সম্পাদক পদে রাফি আন নূর বিজয়ী হন। এ ছাড়া সাইফ ইকবাল শিশু সাংবাদিক (ছেলে), আবির হাসান শিশু গবেষক (ছেলে), মহসীনা বিনতে জামাল শিশু গবেষক (মেয়ে), রাইয়ান শিশু সংসদ সদস্য (ছেলে) ও ফারহিন আহমেদ শিশু সংসদ সদস্য (মেয়ে) নির্বাচিত হয়। পিরোজপুর প্রতিনিধি