এনসিটিতে অপারেটর নিয়োগের প্রক্রিয়া দ্রুততর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের প্রক্রিয়ায় অনেক দেরি হয়েছে। এখন এই টার্মিনালে যত দ্রুত সম্ভব অপারেটর নিয়োগ করা হবে। এ জন্য প্রাকেযাগ্য ছয়টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র বিক্রি শুরু হয়েছে। প্রি-বিড সভায় এসব প্রতিষ্ঠানের মতামত মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আজ বুধবার বন্দরের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বন্দরের সদস্য মো. নজরুল ইসলাম, আবদুল হান্নান শেখ, ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরী, ক্যাপ্টেন মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।