এনসিটিবির পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাখিল স্তরের নবম-দশম শ্রেণীর ইসলামের ইতিহাস বইয়ে অস্পষ্ট ছাপা এবং বানান, শব্দ ও বাক্যে নানা ত্রুটিবিচ্যুতির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঁচ কর্মকর্তাকে গতকাল রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ইসলামের ইতিহাস বইয়ের পাণ্ডুলিপি ও পজিটিভ দেখে ছাপার আদেশ দেওয়া কর্মকর্তা ওহিদ আলম লস্কর, প্রেস নজরদারি কর্মকর্তা আসগর আলী হাওলাদার, ফেরদাউস উর রহমান, আবুল হাসেম খান ও নার্গিস সিদ্দিকা।