এনসিসি ব্যাংকের ইয়ংস্টার ব্যাংকিং অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এনসিসিবি ইয়ংস্টার ব্যাংকিং’-এর প্রচার উপলক্ষে সম্প্রতি ঢাকার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের মূল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এনসিসি ব্যাংক এই স্কিম চালু করেছে।অনুষ্ঠানের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভিকারুননিসার অধ্যক্ষ মঞ্জু আরা পারভিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আকতারী বাশার ও এনসিসি ব্যাংকের সিনিয়র ইভিপি ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।১৮ বছরের কম বয়সী যেকোনো স্কুলের শিক্ষার্থী এনসিসিবি ইয়ংস্টার ব্যাংকিংয়ে হিসাব খুলতে পারবে। এর আওতায় সাধারণ সঞ্চয়ী, মাসিক সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসাব খোলার সুযোগ রয়েছে। এসব সঞ্চয়ী হিসাবে আকর্ষণীয় মুনাফা থাকলেও কোনো ধরনের সার্ভিস চার্জ নেই। বিজ্ঞপ্তি।