এনসিসি ব্যাংকের ওআর নিজাম শাখা নতুন ঠিকানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ওআর নিজাম সড়কে অবস্থিত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) শাখা নিজস্ব ঠিকানায় (১৫৩২ ও আর নিজাম সড়ক) স্থানান্তর করা হয়েছে। গত রোববার নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোর্শেদ মুরাদ ইব্রাহিম, এনসিসি ব্যাংকের পরিচালকমণ্ডলী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম বলেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার জন্যই এ শাখা স্থানান্তর করা হলো। এতে গ্রাহকেরা আরও স্বাচ্ছন্দ্যভাবে ব্যাংকিং করতে পারবেন। বিজ্ঞপ্তি।