প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক লিমিটেডের আইসিসি বিভাগের নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। প্রধান অতিথির ভাষণে তিনি ব্যাংকে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের প্রয়োজনীয়তা উল্লেখ করে এ-সংক্রান্ত দিকনির্দেশনা যথাযথভাবে পরিপালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ। অন্যদের মধ্যে আইসিসি বিভাগের প্রধান মো. সফিকুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।