এনসিসি ব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকদের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন ২০ জানুয়ারি ঢাকায় শেষ হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।সম্মেলনে জানানো হয়, ২০১২ সাল শেষে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় নয় হাজার ৯২১ কোটি টাকায় আর ঋণ বিতরণ করা হয়েছে সাত হাজার ৯৯৫ কোটি টাকা। বিজ্ঞপ্তি।