এনসিসি ব্যাংকের ৮৯তম শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রায়েরবাজারে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেডের ৮৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ গত ২৫ সেপ্টেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আবদুস সাত্তার। এ ছাড়া ব্যাংকের উদ্যোক্তা এম এ কাশেম, অতিরিক্ত ব্যবস্থাপক পরিচালক গোলাম হাফিজ আহমেদ, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিবির বিচিত্র বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মো. নূরুন নেওয়াজ বলেন, ব্যবসা-বাণিজ্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে এনসিসি ব্যাংকের আকর্ষণীয় স্কিম রয়েছে। তিনি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এ সুযোগ নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।