এনসিসি ব্যাংকের ৯১তম শাখা দেবহাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় এনসিসি ব্যাংকের ৯১তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম এই কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, উদ্যোক্তা এম এ কাশেম ও কাজী মনিরুল আলম। এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।