এনসিসি ব্যাংকের ৯৬তম শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিন থেকে অনলাইন-সুবিধা নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে এনসিসি ব্যাংকের ৯৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক খায়রুল আলম চাকলাদার ও উদ্যোক্তা কাজী মনিরুল আলম বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।