প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লিগে গতকাল বৃহস্পতিবার সবুজ সংঘকে হারিয়ে এনসিসি দল বিজয়ী হয়েছে৷ প্রথমে ব্যাট করতে নেমে এনসিসি ৪৮ দশমিক ১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে৷ দলের পক্ষে ফিরোজ ৪৫ ও মেহেদি ৪১ রান করে। এনসিসির মিঠু ছয়টি ও রিজন দুটি উইকেট পায়৷ এদিকে সবুজ সংঘের বেলাল তিনটি ও সবুজ দুটি করে উইকেট লাভ করে। ২০৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে সবুজ সংঘ ৩৪ দশমিক ৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৪ রান করতে সক্ষম হয়।