এনাম হাসপাতালে অজ্ঞাতপরিচয় বৃদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স আনুমানিক ৭০ বছর। পরনে সাদা পাঞ্জাবি ও নীল-কালো ছোট চেক লুঙ্গি। মুখে কাঁচা-পাকা দাড়ি। গায়ের রং কালো। সংজ্ঞাহীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এই মানুষটি গত বুধবার থেকে চিকিৎসাধীন রয়েছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।গতকাল শুক্রবার হাসপাতালের পরিচালক রওশন আক্তার চৌধুরী জানান, বুধবার আনুমানিক বেলা তিনটায় কে বা কারা গুরুতর আহত অবস্থায় এই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসে। তারা ওই ব্যক্তিকে ট্রলিতে তুলে জরুরি বিভাগের সামনে রেখে চলে যায়।