এনামুল হক স্মরণে শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিআই ওষুধ কারখানার শ্রমিকদের আন্দোলনে নিহত এনামুল হক স্মরণে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা তিনটায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ হয়। সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সভাপতি অঞ্জন দাস, শ্রমিকনেতা হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।