এনামুল হককে ডি.লিট প্রদান করবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক এনামুল হককে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ব-বিদ্যালয় কর্তৃপক্ষ অনারারি ডি.লিট ডিগ্রি প্রদান করবে। জাদুঘরবিদ্যায় বিশেষ মর্যাদাপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হবে। ৮ মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অনুষ্ঠেয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই ডিগ্রি গ্রহণ করবেন।এনামুল হক ১৯৩৬ সালে বগুড়া শহরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স এবং ১৯৭৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ এশীয় শিল্পকলায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন।এনামুল হক দীর্ঘদিন আন্তর্জাতিক জাদুঘর পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি ছিলেন। তিনি ১৯৮৩—৮৬ মেয়াদে তিন বছরের জন্য দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামের (আইসিওএম) এশীয় প্রশান্ত মহাসাগরীয় সংস্থার এবং ১৯৮৭—৯২ মেয়াদে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ছিলেন।