এনার্জিপ্যাকের দুটি বিদ্যুৎ প্লান্টের কাজ ৪৫০ দিনে শেষ করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনার্জিপ্যাক আগামী ৪৫০ দিনের মধ্যে গোপালগঞ্জে ১০৯ মেগাওয়াট ও ফরিদপুরে ৫৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শেষ করার নিশ্চয়তা দেয়। প্রতিষ্ঠানটির পরিচালক রেজওয়ান কবির সম্প্রতি প্রকল্পের মডেল উপস্থাপন করে নিশ্চয়তা দিয়েছেন। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে।এনার্জিপ্যাক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গোপালগঞ্জে ১০৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্লান্ট তৈরিতে বিশ্বখ্যাত রোলস রয়েসের ১৬টি জেনসেট ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকার ২০২০ সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ সরবরাহের অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিপিডিবি প্রথম ধাপে ৮৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্লান্ট স্থাপন করেছে। বিজ্ঞপ্তি।