এনায়েত বাজার মহল্লা কমিটির সভা
এনায়েত বাজার মহল্লা কমিটির প্রথম বর্ধিত সভা মহল্লা কমিটির সভাপতি কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে বাটালি রোডের কাউন্সিলরের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় দুস্থ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও অসহায় গরিবদের সাহায্য–সহযোগিতার উদ্দেশ্যে তালিকা করে তাদের উপযোগী সহায়তার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সাধারণ সম্পাদক ইসমাইল মনু তাঁর বক্তব্যে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজনের লক্ষ্যে মহল্লা কমিটিকে কাজ করার এবং এনায়েত বাজার মহল্লা কমিটির ব্যানারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপনের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে মো. সলিম উল্লাহ বাচ্চু বলেন, মহল্লা কমিটির সভায় উত্থাপিত জনকল্যাণমূলক সব কাজ বাস্তবে রূপ দিতে তিনি বদ্ধপরিকর। সভায় আরও বক্তব্য দেন রিজোয়ান সাঈদী, সাজ্জাদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শফিউল আলম, মো. আলী শুক্কুর, হাবিব উল্লাহ, মো. হোসেন, মো. হান্নান, মো. আলম, হাজি আবদুল গণি, অ্যাডভোকেট আবদুল হাই, রাশেদ উল্লাহ, সালাহ উদ্দিন আজিজুর রহমান, মঞ্জু সওদাগর, ইব্রাহিম খান, দ্বীন মোহাম্মদ, আবুল কাশেম, ইকবাল আহমদ, হা মাহবুব আলী, নাসির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।