ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনায়েত ফেরদৌস (নিউজ টুডে) ও মো. শাহজাহান মিঞা (সমকাল)। জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার এ নির্বাচন হয়।নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি নোমান সালমান (ডেসটিনি), যুগ্ম সাধারণ সম্পাদক তানজিমুল নয়ন (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ নবীন (মানব কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সানজিদা সুলতানা (ডেসটিনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার নাজনীন সুলতানা (নিউ এজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একরামুল ইসলাম (যুগান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাসুদ রুমী (কালের কণ্ঠ)। কার্যনির্বাহী সদস্যপদে ইদ্রিস মাদ্রাজী (নয়া দিগন্ত), এনামুল হক (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), এম এ মান্নান মিয়া (জনপদ), নিগার সুলতানা তানিয়া (সংবাদ), মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), নজরুল ইসলাম বশির (ইনকিলাব), শাহ মতিন টিপু (বাংলাবাজার পত্রিকা), মো. অমিতাব রহমান (যায়যায়দিন), মো. ফখরুদ্দিন মুন্না (ডেসটিনি), মো. আফজাল হোসেন (জনকণ্ঠ) ও শায়খুল হাসান মুকুল (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।