এনায়েতুল্লাহ খানের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ইংরেজি সাপ্তাহিক হলিডের প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের একাদশ মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর।
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এনায়েতুল্লাহ খান পাকিস্তান অবজারভার-এর প্রদায়ক হিসেবে ১৯৫৯ সালে সাংবাদিকতা শুরু করেন। ১৯৬৫ সালে হলিডে প্রতিষ্ঠা করেন। সর্বশেষ ২০০৩ সালে প্রকাশ করেন নিউ এজ। সাংবাদিকতা ছাড়াও তিনি মন্ত্রী এবং কয়েকটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।