এনায়েতুল্লাহ্ খানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেইলি নিউ এজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাপ্তাহিক হলিডের প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ্ খানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ এনায়েতুল্লাহ্ খান ২০০৫ সালের ১০ নভেম্বর কানাডার টরন্টোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।একুশে পদক পাওয়া এনায়েতুল্লাহ্ খানের সাংবাদিকতার বর্ণাঢ্য কর্মজীবন শুরু হয় ১৯৫৯ সালে পাকিস্তান অবজারভার পত্রিকার মাধ্যমে। ১৯৬৫ সালে হলিডে প্রতিষ্ঠা করেন এবং সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ১৯৬৬ সালে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টাইমস-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে এনায়েতুল্লাহ্ খান প্রকাশ করেন ডেইলি নিউ এজ।সাংবাদিকতা ছাড়াও বৈচিত্র্যময় জীবনে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী (১৯৭৭-৭৮) এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।মুক্তিযুদ্ধের সময় আলবদর ও আলশামস বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তথ্য অনুসন্ধানের জন্য ১৯৭১ সালে প্রতিষ্ঠিত ‘বুদ্ধিজীবী নিধন তথ্যানুসন্ধান কমিটি’র অগ্রদূত ছিলেন এনায়েতুল্লাহ্ খান। ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।