এন্ট্রির সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ওয়ারি পত্র কোড এন্ট্রির সময় আগামী ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা www.admissions.nu.edu.bd) থেকে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাসস