এপিএস পদটি বাদ দেওয়া উচিত: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীদের এপিএস (সহকারী একান্ত সচিব) পদটি বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল রোববার দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন। এরশাদ বিশেষ বিবাহ নিবন্ধন আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘কাজি হলেন আইনমন্ত্রীর এপিএস। সব কাজেই এখন এপিএস। এই এপিএস পদটাই বাদ দেওয়া উচিত।’ বিশেষ বিবাহ নিবন্ধন আইন দেশের মুসলমান ও হিন্দুসম্প্রদায়ের মানুষের মনে আঘাত করবে বলে মনে করেন এরশাদ। তিনি এ আইন বাতিলের দাবি জানান।হবিগঞ্জ জেলার বিভিন্ন দলের নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।