এপিক হেলথ কেয়ারের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এপিক হেলথের উদ্যোগে দুই দিনব্যাপী বিনা মূল্যের চিকিৎসাশিবির ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নগরের এপিক হেলথ কেয়ারে আয়োজিত এই চিকিৎসা কার্যক্রমে অংশ নেন ভারতীয় চিকিৎসক নরমাদা প্রসাদ গুপ্ত, বলবীর সিং ও রত্নদীপ বোস। তাঁরা কিডনি ও হৃদ্রোগ এবং স্নায়ু ও মস্তিষ্কের জটিলতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেন।
এপিক হেলথ কেয়ারের ৪০ জন স্বেচ্ছাসেবক রোগীদের সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) টি এম হান্নান ও ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু সুফিয়ান। বিজ্ঞপ্তি।