প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আবাসন প্রতিষ্ঠান ‘এপিক’-এর উদ্যোগে আয়োজিত ‘এপিক হোম ফিয়েস্তা’ মেলা আজ সোমবার শেষ হচ্ছে। গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। ‘আকর্ষণীয় মূল্যে সেরা লোকেশনে ফ্ল্যাট’—এই স্লোগানে মেলা আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আয়োজকেরা জানান, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের হাতের নাগালের মধ্যে সহনীয় মূল্যে ফ্ল্যাট বিক্রি করা হচ্ছে। ও আর নিজাম রোড, নাসিরাবাদ হাউজিং, দক্ষিণ খুলশী, চট্টেশ্বরী রোড, লালখান বাজার, চন্দনপুরা, দেব পাহাড়, কালামিয়া বাজার, নন্দনকানন এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ফ্ল্যাট তৈরি করা হয়েছে।