এপিসকপাল কমিশনের যুব সমাবেশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় গতকাল শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের যুব সমাবেশ শুরু হয়েছে। এপিসকপাল যুব কমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের ৩৮০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বী তরুণ-তরুণী অংশ নিচ্ছেন।
নাচ, গান, ঢাকঢোল ও বাঁশির সুরে সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আবদুল কুদ্দুস ও যুব কমিশনের চেয়ারম্যান বিশপ সুব্রত লরেন্স হাওলাদার। যুব কমিশনের পতাকা উত্তোলন করেন ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা। আটটি ধর্মপ্রদেশের যুব কমিশন পতাকা উত্তোলন করেন আটটি ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারীরা। এরপর সমবেত স্বরে গাওয়া হয় যুব দিবসের গান।
উদ্বোধনী অনুষ্ঠানে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ানোর মাধ্যমে জাতীয় যুব দিবসের উদ্বোধন ঘোষণা করেন সাংসদ আবদুল কুদ্দুস।