এপেক্স ফার্মার বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গত শনিবার এপেক্স ফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী সঠিক জ্ঞাননির্ভর মেডিকো-মার্কেটিং কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিবেদিতপ্রাণ হয়ে কঠিন পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্মানজনক উন্নতির লক্ষ্যে কাজ করতে উৎসাহিত করেন। এপেক্স ফার্মার ব্যবস্থাপনা পর্ষদের ওপর আস্থার কথা উল্লেখ করে মঞ্জুর এলাহী বলেন, নতুন নতুন উদ্যোগ ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এপেক্স ফার্মা খুব অল্প সময়ের মধ্যেই সাফল্যের শীর্ষে পৌঁছে যাবে বলে তিনি বিশ্বাস করেন।বিশেষ অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এপেক্স ফার্মাকে একটি বিশ্বমানের কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম ফারুক। তিনি বলেন, গত এক বছরে এপেক্স ফার্মার অনেকগুলো অর্জন রয়েছে। এর অন্যতম হলো বাংলাদেশের ওষুধশিল্পের ইতিহাসে এই প্রথম গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের সমন্বয়ে গঠিত এক্সিকিটিভ মেডিকো-মার্কেটিং টিম গঠন, যারা ওষুধ বিপণনে ভিন্ন মাত্রা যোগ করেছে।প্রধান কর্মপরিচালন কর্মকর্তা মো. কামরুল বলেন, পেশাজীবী মনোভাব নিয়ে পরিচালনার মাধ্যমে সম্পূর্ণ প্রেসক্রিপশননির্ভর, সঠিক বিপণন ও বিক্রয় কৌশলের ক্ষেত্রে এপেক্স ফার্মা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিজ্ঞপ্তি।