প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১ এপ্রিল থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) চালু হবে। এ জন্য প্রয়োজনীয় কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সভাপতিত্বে সভায় আরও জানানো হয়, পুলিশ সাব-ইন্সপেক্টর পদকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে এবং ইন্সপেক্টর পদকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণের বিষয়টি প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার সভায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার অফিসের সামনে বোমা বিস্ফোরণ এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঘটনা নিয়ে কমিটিকে অবহিত করেন।