এপ্রিল পর্যন্ত পুরোনো চেক নিকাশ হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক তার নিকাশঘরে (ক্লিয়ারিং হাউস) বিশেষ বিবেচনায় আরও এক মাস পুরোনো চেক নেবে।এর আগে স্বয়ংক্রিয় নিকাশঘরের কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে ১ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকে অবস্থিত ঢাকা নিকাশঘরে প্রচলিত বা পুরোনো চেক অর্থাত্ এমআইসিআর নয়, এমন চেক না নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল।গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা দিয়েছে। এতে সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে গতকাল জারি করা নির্দেশনায় জানানো হয়, ঢাকা নিকাশঘরের সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এখনো বিপুল পরিমাণে নন-এমআইসিআর চেক জমা হচ্ছে।