এপ্রিলকে ‘গণদাবি’ আদায়ের মাস ঘোষণা সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিলকে ‘গণদাবি’ আদায়ের মাস বিবেচনা করে ১২ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ ছাড়া তারা ১৭ এপ্রিল ‘দাবি দিবস’ পালন করবে। বিজ্ঞপ্তি। সিপিবি নেতারা বলেন, রাজনৈতিক ইস্যুতে ও জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিরসনের দাবিতে দেশব্যাপী গণসংগ্রাম এগিয়ে নেওয়ার লক্ষ্যে মাসব্যাপী সভা, সমাবেশ, মিছিল ও ঘেরাওসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিপিবির দাবির মধ্যে রয়েছে, যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিচারকাজ সম্পন্ন করতে জাতির সমস্ত শক্তিকে সমবেত করাসহ রেশনিং ও গণবণ্টন ব্যবস্থা চালু, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবিলম্বে বিদ্যুৎ, গ্যাস ও পানি-সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।কমরেড মনজুরুল ইসলাম আহসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম, সহিদুল্লাহ চৌধুরী, হায়দার আকবর খান প্রমুখ।