এপ্রিলে বিমসটেক পররাষ্ট্রসচিবদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরীয় উপকূলের দেশগুলোর জোট বিমসটেকের পরবর্তী কর্মপন্থা ঠিক করতে এপ্রিলের শেষ সপ্তাহে কাঠমান্ডুতে বৈঠকে বসছেন সদস্যদেশের পররাষ্ট্রসচিবেরা। ওই বৈঠকের আগে জোটের দেশগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন নিয়ে বাণিজ্যসচিবেরা শ্রীলঙ্কার রাজধানীতে আলোচনায় বসবেন।
গতকাল মঙ্গলবার ঢাকায় বিমসটেক দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এতে বিমসটেকের মহাসচিব সুমিত নাকানডালা উপস্থিত ছিলেন। বিমসটেকের সাত সদস্যদেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।