এপ্রিলের বেতনের সঙ্গে আট মাসের বকেয়া পাবেন এমপিওভুক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী গত এপ্রিল মাসের বেতনের সঙ্গে আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) বেতনের বকেয়া অংশ পেতে
যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলেছে, প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসাবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা ও আট মাসের বকেয়া হিসাবে ২ হাজার ৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হচ্ছে।
নতুন জাতীয় বেতন স্কেল গত জুলাই থেকে কার্যকর হলেও ডিসেম্বরে এর আদেশ জারি হয়। ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলে বেতন পেলেও এমপিওভুক্তরা তা পেয়েছেন মার্চ থেকে। কিন্তু মার্চের বেতন নতুন স্কেলে দেওয়া হলেও তখন আগের বকেয়া দেওয়া হয়নি। এখন একসঙ্গে আট মাসের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।