এপ্রিলের মধ্যে চলাচলের উপযোগী হবে দেশের সব রাস্তাঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন, গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের নির্মাণকাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ হবে। সরকারের সময় শেষ হয়ে আসছে। এই সময়ের মধ্যে দেশের সব জেলা ও উপজেলার রাস্তাঘাটের মেরামত কাজ শেষ করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় চাঁদপুরের এই সড়কটি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। পরে তিনি হাজীগঞ্জের পাতানিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের কাজ আগামী আট মাসের মধ্যে শেষ হবে বলে আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, আগামী এপ্রিলের মধ্যে দেশের সব জেলা ও উপজেলার রাস্তাঘাটের মেরামতকাজ সম্পন্ন করে যানবাহন চলাচল উপযোগী করা হবে। এ লক্ষ্যে আমি উপজেলা পর্যায় সফর শুরু করেছি। রাস্তাঘাট মেরামতের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে জনগণকে স্বস্তি দিতে হবে। পাশাপাশি ব্রিজ-কালভার্টের অসমাপ্ত কাজও শেষ করা হবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ এমরান হোসেন, এএসপি সার্কেল (হাজীগঞ্জ) আবু তারেক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-আল-মানছুর, সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন ও উপজেলা যুবলীগের সভাপতি গাজী বিল্লাল হোসেন।