এপ্রিলের মধ্যে সব সড়ক চলাচলের উপযোগী করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী এপ্রিলের মধ্যে দেশের সব সড়ক, কালভার্ট, সেতু সংস্কার করে যোগাযোগের উপযোগী করা হবে। সংশ্লিষ্ট বিভাগের কেউ দায়িত্বে অবহেলা করলে তাঁকে জবাবদিহি করতে হবে। গতকাল বুধবার সকালে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সদর দক্ষিণ উপজেলা ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ভাঙাচোরা সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী সদর দক্ষিণ উপজেলার বাগমারায় সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন ওই আসনের সরকারদলীয় সাংসদ আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।