এফ এইচ আরিফ বাংলাদেশের রোটারি গভর্নর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফ এইচ আরিফ ২০১৭-১৮ বছরের আন্তর্জাতিক রোটারি জেলা ৩২৮১ বাংলাদেশের রোটারি গভর্নর নির্বাচিত হয়েছেন। ১৯৮৭ সাল থেকে আন্তর্জাতিক রোটারির মাধ্যমে সমাজকল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। এফ এইচ আরিফ ১৯৯৪-৯৫ বছরে বাংলাদেশের নির্বাচিত রোটার্যাক্ট প্রধানের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের রোটারি গভর্নর নির্বাচিত হওয়ার আগে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব সভাপতি, শ্রেষ্ঠ লেফটেন্যান্ট গভর্নরসহ বেশ কয়েকটি রোটারি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। আরিফ অতিরিক্ত কর কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তি।