এফএওর উপমহাপরিচালক ঢাকা আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উপমহাপরিচালক মনোজ জুনেজা আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা আসছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি কয়েকজন মন্ত্রী ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এফএওর মাঠ পর্যায়ের প্রকল্পগুলোও পরিদর্শন করবেন তিনি।এফএও কর্মকর্তা মনোজ দরিদ্র বিশেষ করে নারী ও শিশুদের জন্য খাদ্যনিরাপত্তা ও পুষ্টি উন্নয়নবিষয়ক একটি প্রকল্প পরিদর্শনে কাল শনিবার বরগুনায় যাবেন। স্পেন সরকারের অর্থায়নে ইউনিসেফ, ডব্লিউএফপি ও এফএও যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। মনোজ শনিবার সন্ধ্যায় বরিশাল যাবেন। মনোজ আগামী রোববার ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে প্রাতরাশে অংশ নেবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ঢাকায় এফএওর কার্যালয় পরিদর্শন করবেন। বিজ্ঞপ্তি।