এফএলবি রেজিস্ট্রেশনের সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের আহ্বানে বিডুটেক কর্তৃপক্ষ ‘ফিউচার লিডার অব বাংলাদেশ (এফএলবি)’ শিরোনামে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে।দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষায় অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন যেসব শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাঁদের ২৩ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। এই প্রতিযোগিতায় স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো জবস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং মূল স্পনসর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। বিজ্ঞপ্তি।