এফডিসিতে বেবী ইসলামকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রগ্রাহক বেবী ইসলামের স্মরণে গতকাল এফডিসিতে স্মরণসভার আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতি এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এ সভার আয়োজন করে। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রগ্রাহক, শিল্পী, এফডিসি ও ফিল্ম আর্কাইভের কর্মকর্তারা এতে যোগ দেন।কেউ ভেজা চোখে, কেউ ব্যক্তিজীবন, কেউ বা কর্মজীবনের কথা বলে স্মরণ করেন বেবি ইসলামকে। অভিনেতা এ টি এম শামসুজ্জামান তাঁর দুঃসময়ে বেবী ইসলামের কাছে আশ্রয় নেওয়া এবং কীভাবে তাঁর সাহায্য-সহযোগিতা পেয়েছিলেন—জানালেন সেসব কথা। পরিচালক সমিতির মহাসচিব শাহ আলম কিরণের উপস্থাপনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন শওকত জামিল। এতে আরও উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাহাঙ্গীর এবং চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ। সভায় বেবী ইসলামের আত্মার শান্তি কামনা করা হয়।