এফডিসির নিরাপত্তা জোরদার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা শাকিব খানকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে চলচ্চিত্র শিল্পী, পরিচালক ও প্রযোজকেরা সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শাকিব খান নিজেও উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা শাকিবকে হত্যা করার হুমকি দেওয়ার ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন এবং নিন্দা জানান। সমাবেশে ঘোষণা করা হয়, এফডিসির ভেতরে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন শিল্পীরা।