এফবিসিসিআই ও কানাডিয়ান ইউনিভার্সিটির সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এফবিসিসিআই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ইন্টার্নশিপের ব্যবস্থা করবে এবং এফবিসিসিআই সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এ উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বনানী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত, ভাইস চ্যান্সেলর প্রফেসর উইলিয়াম এইচ ড্যারেঞ্জার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।