এবার অন্যের স্ত্রীকে বিক্রির চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের যৌনপল্লিতে এবার অপরের স্ত্রীকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল এক প্রতারক। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা সময়মতো খবর পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী গৃহবধূকে উদ্ধার করেছেন। তবে তাঁকে বিক্রির চেষ্টা করা প্রতারককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন সিরাজুল ইসলাম জানান, মুন্সিগঞ্জ জেলার এক গ্রামের ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখান আকাশ ওরফে রনি নামের এক যুবক। পরে তাঁকে মাদারীপুর সদর উপজেলার মহিষের চর গ্রামে নিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কৌশলে মাদারীপুর শহরের পুরানবাজার যৌনপল্লিতে নিয়ে বিক্রির চেষ্টা করেন রনি। খবর পেয়ে র‌্যাব গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। রনি আগেই পালিয়ে যান। মাদারীপুর সদর থানা হেফাজতে থাকা ওই তরুণী জানান, মুন্সিগঞ্জে স্বামীর বাড়ির পাশের বাসার ভাড়াটে রনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। চার দিন আগে তাঁর সঙ্গে পালিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় চলে যান। ঢাকায় এক দিন থাকার পর রনি তাঁকে মাদারীপুরে নিয়ে আসেন।