এবার আমরণ অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সরকার ছিটমহল বিনিময়ের লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে কোনো উদ্যোগ না নিলে ভারত ও বাংলাদেশের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা আমরণ গণ-অনশন শুরু করবে। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এক স্মারকলিপিতে এ কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।